বেকিং পাউডার এবং বেকিং সোডার পার্থক্য
আপনি বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে পার্থক্য কী, তা না বুঝে থাকেন আর কখন কোনটা ব্যবহার করতে হবে না জেনে থাকেন তাহলে এই আর্টিকেল আপনার জন্য। রান্নাঘরে সাধারণত বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই মজুত থাকে। কিন্তু দুটোর ব্যবহার সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক কী পার্থক্য বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে। সঙ্গে এই দুটোর ব্যবহার সম্পর্কেও ধারণা দেওয়া হল।
বেকিং পাউডার এবং বেকিং সোডার পার্থক্য
প্রথমেই জেনে রাখুন বেকিং সোডা আর বেকিং পাউডার সম্পূর্ণ আলাদা। দুটির ব্যবহারও আলাদা
বেকিং পাউডার অনেক মসৃণ, অনেকটা ময়দার মতো। আর বেকিং সোডা অনেকটা দানা দানা।
দই, বাটার মিল্ক, লেবুর রসের মতো টক জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় বেকিং সোডা। আর বেকিং পাউডার ব্যবহার হয় ভেজা জিনিসের ক্ষেত্রে।
নান, বটোরার মতো জিনিস বানানোর জন্য বেকিং সোডা ব্যবহার করা হয়। আর কেক, কুকিজের মতো বেকিং আইটেম যেগুলো ভাজা হয় না, সেগুলোর জন্য ব্যবহার করা হয় বেকিং পাউডার।
Cityhut Bangladesh এ পাচ্ছেন আপনি সব ধরণের পণ্য, অর্ডার করতে ইনবক্স করুন,